প্রদীপ কুমার সিংহ:-পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির শাখা বারুইপুর দক্ষিণ চক্র এর চতুর্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হলো বারুইপুর শো হাউস সিনেমার পাশে ব্যাংকক হলে রবিবার।
এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা দপ্তরে কর্মাধ্যক্ষ প্রকাশ মন্ডল, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পার্থসারথি দাস অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা ও নেতৃবৃন্দ এবং সংগঠনের সভাপতি সম্পাদকসহ অন্যান্য শিক্ষক সংগঠনের কর্মীবৃন্দ।
এই সম্মেলনে পতাকা উত্তোলন করেন দক্ষিণ ২৪ পরগনা শিক্ষা দপ্তরের কর্মদক্ষ প্রকাশ মন্ডল বারইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী। এই পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি চলে বেলা বারোটা থেকে দুপুর তিনটের পরে পর্যন্ত।
বারুইপুর তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সঙ্গে কথা বলে জানা যায় যে এই সম্মেলনে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হয় তার মধ্যে মূল দাবি হলো শিক্ষকদের পিএফ একাউন্ট করতে হবে। বিভিন্ন স্কুলে হেডমাস্টারের পথ পূরণ করতে হবে। সংগঠনের প্রত্যেক শিক্ষককে আই কার্ড প্রদান করতে হবে ডি এ যা বাকি আছে তা পূরণ করতে হবে ।






