Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

।। ভগবানপুরে শান্তি স্থাপনের দাবি কংগ্রেসের ।।

পূর্ব মেদিনীপির জেলার ভগবানপুর ২ ব্লকের ভুপতিনগর থানার অধীন বরোজ, অর্জুন নগর, জুখিয়া, ইটাবেড়িয়া প্রভৃতি এলাকায় গত কয়েকদিন ধরে উত্তেজনা চরমে।কংগ্রেসের অভিযোগ বোমা-বন্দুক নিয়ে এলাকা দখলের লড়াই চলছে।

এরফলে সাধারণ নিরীহ মানুষ ভীত, আতঙ্কগ্রস্ত। ছাত্রছাত্রীদের পড়াশোনা, শিশুদের মানসিক অবস্থার চরম ক্ষতি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আজ ভগবানপুর ২নং ব্লকের অশান্ত এলাকায় শান্তি স্থাপনের জন‍্য পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্রের নেতৃত্বে ভুপতিনগর থানায় ডেপুটেশান দেওয়া হয়।


উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিউ মাইতি, সম্পাদক বিশ্বরঞ্জন মন্ডল, ভগবানপুর ২নং ব্লক কংগ্রেস সভাপতি সেক নুরুল ইসলাম, কার্যকরি সভাপতি পার্থ প্রতিম রায়, কংগ্রেস নেতা অমিতাভ জানা, বুদ্ধদেব দাস প্রমূখ।

কাঁথির এস ডি পি ও সোমনাথ সাহার উপস্থিতিতে এই ডেপুটেশন দেওয়া হয়।কংগ্রেস নেতৃত্ব দাবি করেছেন পুলিশের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনের আশ্বাস দেওয়া হয়েছে

Related News

Also Read