Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয় ও কর্মীর বাইকে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকার ছোটো নিমাই বাজারে রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয় ও বিজেপি কর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের দিকে। মুখে কাপড় বাঁধা বাইক বাহিনী এসে আগুন লাগিয়েছে বলে অভিযোগ। এর আগেও আরো দুবার পার্টি অফিস ভাঙা থেকে সন্ত্রাস সৃষ্টি করার অভিযোগ উঠছে।

স্থানীয় এক বিজেপি সমর্থker দর্জির দোকানেও আগুন লাগানোর চেষ্টা। এলাকায় উত্তেজনা।ঘটনাস্থলে মারিশদা থানার পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখছে। উল্লেখ্য ইতিমধ্যে এই এলাকার ৩০ জন তৃণমূল নেতাকর্মীকে সিবিআই নোটিশ করেছে এক নেতাকে পিটিয়ে খুনের মামলায়। তার মধ্যে এই ধরনের বাইক বাহিনীর দাপাদাপি যথেষ্ট আতঙ্ক তৈরি করেছে এলাকায়।

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষে বিকাশ বেজ তিনি জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।

Related News

Also Read