Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। মুদি দোকানের আড়ালে মদের কারবার ।।

প্রদীপ কুমার সিংহ :- গোপন সুত্রে খবর পেয়ে বারুইপুর থানা পুলিশ বেশ কিছু দেশি-বিদেশি মদ ও টাকা উদ্ধার করল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পিয়ালী স্টেশনের কাছে একটা মুদি দোকান থেকে।

প্রসঙ্গত মুদি দোকানের আড়ালে দেশি-বিদেশি মদের কারবার চলছিলো। স্বামী ও স্ত্রী মিলে এই ব্যবসা চালাচ্ছিল।

পুলিশ হোলি ও দোলের আগে স্পেশাল অভিযানে পিয়ালি স্টেশন সংলগ্ন এলাকা থেকে লক্ষাধিক টাকার দেশি-বিদেশি মদ বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীকে। যদিও স্বামী পলাতক। গৃহবধুর নাম সুপর্ণা ঘোষ। তার স্বামীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।


বেশ কয়েকদিন ধরেই মুদি দোকানের আড়ালে দম্পতি এই কারবার চালাচ্ছিল। বারইপুর থানা পক্ষ থেকে ধৃত সুপর্ণা ঘোষকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় ।নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ বিচারকের কাছে আবেদন করে। আদালতের বিচারক ধৃত মহিলাকে তিন দিলে পুলিশি হেফাজতে থাকা নির্দেশ দেন।

Related News

Also Read