Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। কলকাতা প্রেস ক্লাবে আজ বৃক্ষ রোপন ।।

ইন্দ্রজিৎ আইচ :- প্রতিবছরের মতন কলকাতা প্রেস ক্লাবে বৃক্ষ রোপন উৎসব অনুষ্ঠিত হলো। প্রেস ক্লাবের বাগানে আজ একটি গাছ
রোপন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ফরেস্ট অফিসার রামপ্রসাদ বাদানা।

এই রোপন উৎসবে উপস্থিত ছিলেন বন দফতরের অফিসার অনিন্দ্য গুহ, প্রবীর কুমার চ্যাটার্জি এবং কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক
কিংশুক প্রামাণিক।

আজ এক সাংবাদিক সম্মেলনে ডেপুটি ফরেস্ট অফিসার রামপ্রসাদ বাদানা জানালেন এই বর্ষায় আমরা প্রতি বছর এই সময় এক সপ্তাহ ধরে অরণ্য সপ্তাহ পালন করছি। এবার ২৫ লক্ষ্য গাছ আমরা বসাবো। এটাই আমাদের লক্ষ্য। যারা নির্বিচারে গাছ কাটছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ও হচ্ছে।
আর ঝরে যে সব গাছ নষ্ঠ হয়েছে সেখানে আরো নতুন গাছ
লাগানো হয়েছে। এরফলে প্রকৃতির ভারসাম্য বজায় রাখা সম্ভব। প্রেস ক্লাবের পক্ষ থেকে রামপ্রসাদ বাদানা র হাতে পুষ্প স্তবক, মেমেন্ট তুলে দেন ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক। এইদিন সকল সাংবাদিকদের হাতে দুটি করে চারা গাছ বিতরণ করা হয়।

Related News

Also Read