Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

রামনগরের তালগাছাড়িতে বৃক্ষ রোপন

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের, তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের রামনগর রাও হাইস্কুল ময়দানে “শরতে সম্ভাবী “স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন উৎসব এর আয়োজন করা হল বৃহস্পতিবার সকালে।

এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতি র সদস্য দীপক সার, রামনগর রাও হাইস্কুল এর প্রধান শিক্ষক স্বপন কুমার পাল,

বিশিষ্ট শিক্ষক দিলীপ মিশ্র, তাপস কুমার ঘোষ, সংস্থার সম্পাদক শৈবাল কান্তি দাস, সহ-সভাপতি বিশ্বব্রত পণ্ডা, রাজকুমার দাস সহ কমিটির সকল সদস্য, সদস্যা ও অতিথিগণ। এদিন প্রায় অর্ধশতাধিক বৃক্ষ রোপণ করা হয়।

Related News

Also Read