Select Language

[gtranslate]
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৯শে মে, ২০২৬ )

স্বনির্ভর গোষ্ঠীর ৫০ লক্ষ টাকা তছরুপের অভিযোগে উত্তেজনা বারুইপুরে।

প্রদীপ কুমার সিংহ :- স্বনির্ভর গোষ্ঠীর ৪০ থেকে ৫০ লক্ষ টাকা বোর্ড মেম্বারদের না জানিয়ে গোষ্ঠীর তিন দলনেত্রী সেই টাকা তছরূপ করেছে এমন অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হল বারুইপুরের শংকরপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকা।

কয়েক হাজার গোষ্ঠীর মহিলারা পঞ্চায়েতে অভিযোগ জানানোর পরে দল বেঁধে টাকার হিসাব জানবার জন্য চড়াও হয় সংঘের দলনেত্রী মমতাজ মোল্লার বাড়ি।অভিযোগ সেখানে এক
সিভিক ভলেন্টিয়ার সহ মমতাজ মোল্লার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় মহিলাদের উপর, বেশ কয়েক জন মহিলা জখম হয়।বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এর পরে অভিযুক্তদের গ্রেপ্তার এর দাবি তুলে পঞ্চায়েত এর উপ প্রধানের নেতৃত্বে মহিলারা বারুইপুর থানায় আসেন, এই প্রসঙ্গে উপপ্রধান সন্ধ্যা নস্করের অভিযোগ, স্ব নির্ভর গোষ্ঠীর
মেয়েরা কোনো কাজ পেত না, কোনো মিটিং ডাকা হত না,এই টাকা তছরূপ সমস্যা নিয়ে বারংবার বারুইপুর বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি ও বারুইপুর পশ্চিম তৃণমূল এর ব্লক সভাপতিকে জানানো হলেও কোনো প্রতিকার হয়নি, তাই এদিন ক্ষোভ আছড়ে পড়ে ওই দল নেত্রীর উপর।

ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ ওই অভিযুক্ত দল নেত্রী সহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

Related News

Also Read