Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

১ জন মৃত,২ জন হাসপাতালে আর ২ পর্যটক এখনো নিখোঁজ মান্দারমনিতে।

কোন সন্ধান নেই মান্দারমনিতে সমুদ্রের জলে তলিয়ে যাওয়া দুই যুবকের। শুক্রবার দুপুরে কলকাতা থেকে আসা পাঁচ বন্ধু প্রশাসনের নিষেধ উপেক্ষা করে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্র সৈকতে স্নান করতে নেমে ছিলো।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যায় এই যুবকেরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের মধ্যে তিন জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া তিন জনের মধ্যে ২ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নাভেদ আখতার এক জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

নিখোঁজ দুই যুবক হলেন ওসামা আহেত এবং আতিফ হায়দার। শনিবার রাত অবধি তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক হলেন সিদ্ধার্থ সাহা এবং শেখ আব্দুস।এই যুবকদের সকলেরই বাড়ি কলকাতার ধর্মতলার তালতলা এলাকায়।

Related News

Also Read