Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিজেপির আন্দোলন ।।

মোমিনপুরে ঢোকার মুখে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা ও গ্রেপ্তারির ঘটনায় উত্তপ্ত শহর থেকে জেলা।

কলকাতার এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউতে বিক্ষোভে বিজেপি নেতা-কর্মীরা। স্তব্ধ যান চলাচল। এদিকে লালবাজারে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



এর মধ্যেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তপন ব্যানার্জি এবং রাজ্য বিজেপি সম্পাদক নবারুণ নায়কের নেতৃত্বে তমলুক শঙ্কড়আড়া এলাকায় পথ অবরোধ করে পরে। এর জেরে বিশাল যানজট সৃষ্টি হয়। পরে তমলুক থানার পুলিশ এলে অবরোধ তুলে নেয়।

কাঁথি-এগরা সহ এই জেলার সর্বত্র এই ভাবে আন্দোলনে নামে বিজেপি কর্মী সমর্থকেরা

Related News

Also Read