Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

একটি বুথে ২৮৬ জনের নাম বাদ:টায়ার পুড়িয়ে বিক্ষোভ

 

প্রদীপ কুমার সিংহ

চূড়ান্ত ভোটার তালিকা থেকে একটি বুথে ২৮৬ জনের নাম বাদ যাওয়ায় রাস্তা অবরোধ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জয়নগরের।

দ্বিতীয়বারেও এসআইআর-এ বিচারাধীন তালিকার লিস্ট বের হয় সেখানে জয়নগর থানার অন্তর্গত একটি বুথে প্রায় ২৮৭ জন মানুষের নাম নেই।

এসআইআর-এ নাম বাদ যাওয়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকায় জয়নগর ২ ব্লকের গরদেওয়ানি পঞ্চায়েতের বামনের চক ২৫২ নম্বর বুথের ১০৫৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জনের নাম বাদ গিয়েছে বলা অভিযোগ। এর মধ্যে ১৫৪ জন মহিলা, ১৩২ হন পুরুষ।

স্থানীয় সূত্রে দাবি, এরা প্রত্যেকেই বৈধ ভোটার। বেআইনি ভাবে এদের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি। এরই প্রতিবাদে এ দিন সকালে ওই এলাকায় বেলে রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিক্ষোভে সামনের সারিতে ছিলেন মহিলারা। তাঁরা ঝাঁটা, জুতো হাতে বিক্ষোভ দেখান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা।

Related News

Also Read