পূর্ব মেদিনীপুরের খেজুরীতে বিজেপির লাগাম ছাড়া সন্ত্রাস অব্যাহত।খেজুরী ২ ব্লকে পুলিশের তৎপরতা বাড়তে বিজেপির দুষ্কৃতীদের দাপাদাপি কিছুটা কমতেই এবার খেজুরী ১ ব্লকের বিক্রমনগর,কামারদা, কৃষঞনগর,হেঁড়িয়া প্রভৃতি এলাকায় সন্ত্রাস করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা,অভিযোগ শাসক দল তৃনমূলের।
অভিযোগ বুধবার রাতেও আচমকা হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।এর জেরে রাজনৈতিক উত্তাপ ছড়ায় খেজুরি ১ ব্লক জুড়ে। অভিযোগ খেজুরি ১ ব্লকের অন্তর্গত হেঁড়িয়া বাজারে আক্রান্ত হন তৃণমূল কর্মী জ্যোতির্ময় বারিক। বিজেপির দুষ্কৃতীরা তাঁদের উপর পাশবিক অত্যাচার করে বলে অভিযোগ করেছেন তৃনমূল নেতা বিমান নায়ক। আহত অবস্থায় এই তৃনমূল কর্মীকে ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। খবর পাওয়ামাত্র তাঁকে দেখতে যান কাঁথি লোকসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
স্থানীয়দের পাশাপাশি তৃনমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব এই সন্ত্রাসের জেরে ক্ষুব্ধ।হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের ব্যাবস্থা গ্রহনের দাবিতে এবার আন্দোলনে নামছে তৃনমূল।জানা গেছে শুক্রবার খেজুরি আসছেন কুণাল ঘোষ , শিউলি সাহা এবং বীরবাহা হাঁসদা। আক্রান্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেখানে জনসভা করবেন এই তৃণমূল নেতারা।






