Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

রাজ্যস্তরের হকি প্রতিযোগিতায় পাঁচরোল হাই স্কুল।

রাজ্যস্তরের হকি প্রতিযোগিতায় প্রথমবার সুযোগ পেলো পূর্ব মেদিনীপুর। এবার এগরার একমাত্র স্কুল পাঁচরোল হাই স্কুলের হকি দল।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের পাঁচরোল হাইস্কুলে গত ২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ১৪ দিনের হকি সামার কোচিং ক্যাম্প এর সমাপ্তি দিবস উৎযাপিত হল শুক্রবার। পূর্ব মেদিনীপুর মেদিনীপুর জেলার এক মাত্র পাঁচরোল হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে হকি খেলার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

এদিন উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক, স্কুলের প্রধান শিক্ষক সৌরেন দাস, শিক্ষক মৃদুল কান্তি জানা ও অরুন ভুঁইয়া প্রমূখ। এই প্রশিক্ষন ক্যাম্প ঘিরে
ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Related News

Also Read