মৎস্যজীবিদের নিরাপত্তার কথা মাথায় রেখে রবিবার সকাল থেকে মাইকিং শুরু করেছে মৎস্য দফতর।
বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে আগামী কয়েক দিন ধরে রাজ্যের উপকূলবর্তী অঞ্চল গুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের আশংকা নিম্নচাপের ফলে উত্তাল হতে পারে সমুদ্র।
তাই মৎস্যজীবীরা যাতে দ্রুত স্থলভাগে ফিরে আসে তার জন্যে রবিবার সকাল থেকে কাঁথির বিভিন্ন এলাকা জুড়ে শুরু হয়েছে মৎস্য দপ্তরের তরফ থেকে মাইকিং প্রচার।
মাইকিং করে মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী ৮ তারিখ থেকে ১১তারিখ পর্যন্ত সমুদ্র উত্তালের সম্ভাবনা রয়েছে। তাই ৭ তারিখের মধ্যে তাদের দ্রুত স্থলভাগে ফিরে আসতে হবে। সকাল থেকে পেটুয়াঘাট মৎস্যবন্দর সহ বিভিন্ন এলাকায় চলছে মৎস্য দপ্তরের তরফ থেকে এই মাইকিং প্রচার।

Post Views: 57





