Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। পারিবারিক বিবাদ,আত্মহত্যা গৃহবধূর ।।

পারিবারিক বিবাদ ও মানসিক অশান্তির হাত থেকে মুক্তি পেতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ।

মৃতা গৃহবধূর নাম মিনু মাইতি (৩২)। বাড়ি এগরার অস্তিচক গ্রামে। জানা গেছে প্রতিদিনের মতো গৃহবধূ মিনু মাইতি রাতে খাওয়া-দাওয়া সেরে শুতে যান ।

গভীর রাত্রে হঠাৎ ঘরের ভেতর থেকে আওয়াজ শুনে পরিবারের লোকেরা গিয়ে দেখেন গৃহবধূ বিষ খেয়ে মেঝেতে পড়ে রয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করলে ভোরে তার মৃত্যু হয় ।

গৃহবধুর মৃত্যুতে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনায় পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে পরিবারে লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Related News

Also Read