Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

পুকুরের জলে যুবকের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য

সাত সকালে পুকুরের জল থেকে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হল। ঘটনাটি ঘটেছে রামনগর থানা এলাকার হলদিয়া ১ গ্রাম পঞ্চায়েতের বাঁধমুন্ডি গ্রামের এক ব্যক্তির পুকুর থেকে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

 

পুলিশে খবর দিলে রামনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। পরবর্তীকালে যুবকের পরিবারের লোকেরা মৃতদেহ শনাক্ত করেন। জানা গেছে রামনগর ২ ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের ভেড়িবারাঙ্গা গ্রামের রামচন্দ্র জানা (৪৫) শুক্রবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।

 

শনিবার সকালে তার মৃতদেহ বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বাগমুন্ডি গ্রামের পুকুরের জল থেকে উদ্ধার হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন ঘিরে জল্পনা শুরু হয়েছে । পরিবার সূত্রে জানা গেছে রামচন্দ্র দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। সেই কারণে স্থানীয় মানুষের অনুমান কোন কারনে পুকুরে পড়ে মৃত্যু হয় তার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Related News

Also Read