Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

নন্দীগ্রামে সমবায় সমিতিতে বিপুল জয় বিজেপির

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সমবায় ভোটে বিপুল জয় পেল বিজেপি।

বিরুলিয়া সমবায় সমিতিতে জয়ী হল বিজেপি।সমবায় সমিতির ১২টি আসনের বারোটিতে জয়লাভ করল বিজেপি।

 

নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিরুলিয়া সমবায় সমিতির ১২ আসনের নির্বাচন ছিল আজ।

সকাল থেকে বোরাচিরা হাইস্কুলে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল।পুলিশের নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে নির্বাচন।

এই নির্বাচনে বিজেপি এবং তৃণমূল উভয়ে ১২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সিপিআইএম একটি প্রার্থী দিয়েছিল। ফলাফল বেরোলে দেখা যায় ১২ আসনের বারোটিতেই জয়লাভ করেছে বিজেপি।

Related News

Also Read