Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

কাঁথি মুসলিম শরাহ কমিটির বিশ্বনবী দিবস উদযাপন

মহাসমারোহে সম্প্রীতির বিশ্বনবী দিবস উদযাপন করলো কাঁথি মুসলিম শরাহ কমিটি।শুক্রবার সকালে দারুয়া কারবালা ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে কাঁথি শহরে চৌরঙ্গী মোড়ে এসে পৌঁছায়।

চৌরঙ্গী মোড়ে পথসভায় উপস্থিত ছিলেন কাঁথি মুসলিম শরাহ কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুর রহমান (মনি),স্থানীয় সাত বস্তির সভাপতি মসিউদ্দিন আলমগীর,পূর্ব সাতবস্তির সভাপতি শেখ মোশারফ, উত্তর সাতবস্তির সভাপতি আয়ুব আলী খান, পশ্চিম সাত বস্তির সভাপতি রহমত আলী সাহা, ওমর ফারুক, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী মঞ্জুর রহমান খান, রাজেশ উদ্দিন, আতাউর রহমান, শেখ ইজবার, শেখ আলেম, হাসিবুল আলী খান প্রমুখ।

বক্তাগণ নবীর আদর্শ তুলে ধরেন। বিশ্ব নবী দিবস পালনের উদ্দেশ্য কি এবং কেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তাগণ। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুসলিম শরাহ কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুর রহমান জানান সংশোধনী সংবিধান, ভিন রাজ্যের বাংলা ভাষীদের উপর অত্যাচার, সহ একাধিক অন্যায়ের প্রতিবাদ জানানো হলো। শুধু তাই নয় সম্প্রীতি অটুট রাখার জন্য আহ্বান জানানো হয়েছে সর্বস্তরের মানুষকে।

Related News

Also Read