Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

অযোগ্য শিক্ষকের তালিকায় ময়নার বিজেপির উপপ্রধান

পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বিজেপি পরিচালিত গোজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর। আর এই বিজেপি নেতারা নাম আছে এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকায়। বিজেপি এই নেতার নাম আছে ১৪৮৫ নম্বরে।

 

উপপ্রধানের নাম অযোগ্যদের তালিকায় জড়িয়ে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসায় দূরত্ব বাড়াচ্ছে দল।উল্লেখ্য সৌমেন কর পশ্চিম মেদিনীপুরের পিংলার মুন্ডমারি ঊষানন্দ বিদ্যাপীঠের অঙ্কের শিক্ষক।

 

অযোগ্য তালিকায় থাকা বিজেপির শিক্ষক নেতা  সৌমেন করের দাবি তিনি যোগ্যতার মাপকাঠিতেই চাকরি পেয়েছিলেন। কাউকে কোনও টাকা দিয়ে তিনি চাকুরী পাননি বলেও দাবি করেছেন। অযোগ্য শিক্ষকদের এই তালিকায় নাম থাকায় এর বিরুদ্ধে হাইকোর্ট ও এসএসসির দ্বারস্থ হবেন বলেও তিনি হুমকী দিয়েছেন।

 

তবে সৌমেন বাবু যাই বলুন তাঁর নাম অযোগ্য তালিকায় থাকায় বিজেপির অস্বস্তি বাড়ছে।

Related News

Also Read