Select Language

[gtranslate]
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ৮ই জুন, ২০২৬ )

ইভিএম রিগিংয়ের অভিযোগ অখিলের

 

ইভিএম রিগিংয়ের অভিযোগ তুললেন রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি। তাঁর অভিযোগ, বিজেপিকে জেতাতে গোটাটাই নির্বাচন কমিশনের চক্রান্ত। তিনি অভিযোগ করলেন রামনগরের অনেক বুথে এক নম্বর বোতাম খারাপ।

বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ নাগাদ দক্ষিন কাঁথি বিধানসভার ১৬ নং ওয়ার্ডের ১১৩ নম্বর বুথে কাঁথি জাতীয় বিদ্যালয়ের নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দেওয়ার পরই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অখিল গিরি।তিনি দাবি করেন, রামনগর বিধানসভা এলাকার একাধিক বুথে ভোটগ্রহণ ব্যাহত হয়েছে। তাঁর অভিযোগ, বেশ কিছু জায়গায় ইভিএম মেশিনের এক নম্বর বোতাম ঠিকমতো কাজ করছে না। আর এক নম্বর বোতাম তৃণমূল কংগ্রেসের। ফলে ভোটাররা সমস্যার মুখে পড়ছেন। তিনি জানান, সংশ্লিষ্ট সেক্টর অফিসে ইতিমধ্যেই নতুন মেশিনের দাবি জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে ভোট প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অখিল গিরি অভিযোগ করেন, কাদুয়া গ্রাম পঞ্চায়েত, বসন্তপুর গ্রাম পঞ্চায়েত, হলদিয়া ১ গ্রাম পঞ্চায়েতের বুথে মেশিন খারাপ । তিনি অভিযোগ করেন সটিলাপুর এবং তালগাছাড়ি এলাকাতেও একই ধরনের সমস্যা হয়েছে ।

অখিল গিরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি চক্রান্তের অভিযোগ তোলেন । তিনি বলেন,আমরা মনে করছি এটা নির্বাচন কমিশনের চক্রান্ত। পুরনো মেশিন এনে ব্যবহার করা হয়েছে। এক নম্বর বোতামটাই খারাপ। আর ওই বোতামটি তৃণমূল কংগ্রেসের।

 

 

 

Related News

Also Read