Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

।। এবার কোলাঘাটেও রামবাম জোট করে ব্যার্থ বিরোধীরা ।।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের শাসক দল তৃনমূলকে রুখে দিতে তৎপরতা তুঙ্গে বিরোধীদের।সেই পরিকল্পনা অঙ্গ হিসাবে তাই অনৈতিক হলেও সমবায় নির্বাচনে সিপিএমের সাথে জোট করে লড়াই করছে বিজেপি।তার পরেও বিরোধীদের এই জোটকে খালি হাতেই ফিরতে হচ্ছে।এবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে দেউলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একই ঘটনার পুনরাবৃত্তি হল ।


দেউলিয়া সমবায়ের মোট ১২টি আসন।এর মধ্যে ২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল। বাকী ১০টি আসনে ভোট গ্রহন করা হয় ।এর মধ্যে সিপিএম ৭টি আসনে ও বিজেপি ৮টি আসনে প্রার্থী দেয় ।


কোলাঘাট ব্লক তৃণমূলের সভাপতি অসীমকুমার মাইতির দাবি প্রার্থী দিলেও গোপনে গোপনে আসন সমঝোতা করে ।কিন্তু কোন লাভ হয়নি।বলেন মানুষ উন্নয়নের সাথে আছে ।বলেন সমবায় সমিতির ১২টি আসনেই তৃনমূল প্রার্থীদের জয়ী করে সিপিএম ও বিজেপিকে সেটাই বুঝিয়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা।

Related News

Also Read