Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

চন্ডিপুরে বাস-লরীর মুখোমুখী সংঘর্ষ:আহত ৫০ জন

পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরে রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে।এই দুর্ঘটনায় গুরুতর আহত আট জনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ওহাসপাতালে স্থানান্তরিত করা হলো।

আজ সকাল দশটা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের চন্ডিপুর থানার বৃন্দাবনপুর-এর সন্নিকটে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে দিঘামুখী একটি সরকারি বাস এবং নন্দকুমারগামী একটি মাল বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসটির মধ্যে ৫০ জন যাত্রী ছিলেন।

বাসে থাকা যাত্রীরা কম বেশী আহত হয়ে চন্ডিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি হয়। এরমধ্যে আবার লরি এবং সরকারি বাসের চালক সহ ৮ জনকে চিকিৎস্যার জন্যে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যে হাত লাহান চন্ডিপুর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ কর্মীরা ।তাঁরা তৎপরতার সঙ্গে গুরুতর আহত ব্যক্তিদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করেছেন। বাকীদের চন্ডিপুর হাসপাতালে ভর্তি করেছেন।এই দুর্ঘটনার জেরে বহুক্ষন জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়

Related News

Also Read