প্রদীপ কুমার সিংহ
নৃশংস খুনের ঘটনায় বারুইপুর মহকুমা আদালতের বিচারক তিনজনকে আজীবন কারাদন্ড সাজা ঘোষণা করে। এই মামলার সরকারি উকিল বিভাগ চ্যাটার্জি সাংবাদিকদের বলেন ১৬ই অক্টোবর ২০২০ সালে জয়নগর থানার অন্তর্গত চারাগাটা মৌজা এলাকায় আলিয়া খাতুন নামে এক মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে প্রি প্ল্যান করে খুন করে ফরমাল লস্কর, হাতিয়ার রহমান, ও এক জন মহিলা মনিরা খাতুন শাহ।

আলিয়া খাতুন এর বাড়ি জয়নগর থানা অন্তর্গত গোবিন্দপুর শ্যামনগর এলাকা !১৬ই অক্টোবর জয়নগর থানার অন্তর্গত রাজাপুর কাবাবেগ গ্রাম থেকে আলিয়া খাতুন এর দেহ এক জায়গায় ও মুন্ডু অন্য জায়গায় থেকে উদ্ধার করে পুলিশ।!তপন সাওলি নামে এক ব্যক্তি জয়নগর থানায় অভিযোগ করে !অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার এসআই বিদ্ধু পাল তদন্ত শুরু করে।গোপন সূত্রে খবর পেয়ে ফরমান লস্কর,হাতিয়া রহমান ও মহিলা মরিনা খাতুনশাহ কে গ্রেফতার করে।ধৃতদের বিরুদ্ধে জয়নগর থানার পুলিশ ৩০২,২০১ ও ৩৪ ধারা মামলা রুজু করে ।

২০২০ সাল থেকে আসামিদের জেলে রেখে বিচার প্রক্রিয়া শুরু করে বারুইপুর মহকুমা আদালতের ফাস্ট ট্রাক কোর্টে অ্যাডিশনাল ডিসট্রিক্ট জাজ শ্রীকৃষ্ণেন্দু সরকার এসলাসে।এই মামলার মোট ১৬ জন সাক্ষী দেন! বৃহস্পতিবার এই কেসের আসামিদের দোষী সাব্যস্ত করে বিচারক।শুক্রবার বিকেল পাঁচটার সময় আসামিদের বিচারক আজীবন অশ্রম কারাদণ্ড দেয় ৩০২ নম্বর ধারায় সেই সঙ্গে ১০০০০ টাকা জরিমানা ।অনাদায় এক বছর কারদণ্ড।১০২ ধারা মামলার ৭বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস জেলে থাকার নির্দেশ দেন।
তবে আসামী পক্ষের আত্মীয়রা বলেন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন।





