Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

আবারো শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে জোট প্রার্থীদের হারিয়ে জয়লাভ তৃণমূলের 

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নং ব্লকের বাজকুল গড়বাড়ী ১ গ্রাম পঞ্চায়েত এর বাজকুল কৃষি সমবায় সমিতির আজকের নির্বাচন হয় তাতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ।

এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ৪৩টি। সব কটি আসনে তৃণমূল ও বিজেপি সিপিএম এর জোট প্রার্থীরা মনোনয়ন জমা দেন আজ সকাল থেকেই নির্বিঘ্নে ভোট পর্ব চলে সন্ধ্যায় ফলাফল ঘোষণা হলে দেখা যায় ৪২টি আসনের মধ্যে ২২ টি আসনে তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে ।২১ টি আসনে রাম বাম জোট প্রার্থীরা জয় লাভ করে। ১ টি আসন বেশি পাওয়ায় বোর্ড গঠন করে তৃনমূল কংগ্রেসে।

ফলাফল ঘোষণা হতেই তৃণমূল কর্মীরা বাজি ফাটিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠে এদিন তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় ও বাজকুল বাজারে একটি মিছিল করতে দেখা যায়।

মোট ভোটার সংখ্যা ১০৫৬। আজকে নির্বাচনে মোট ভোট পড়েছে ৯৬০ । তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে সুভেচ্ছা জানায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এর পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতি সভাপতি অরুপ সুন্দর পন্ডা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজিত বেরা প্রমুখ।

Related News

Also Read