Select Language

[gtranslate]
২৪শে মাঘ, ১৪৩২ শনিবার ( ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ )

রেশন দুর্নীতির অভিযোগ ও দাবিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন  জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার  কাঁথি শহরের একটি বেসরকারি হোটেলের সভা কক্ষে।সম্মেলন থেকে বিস্ফোরক মন্তব্য করলেন  সর্বভারতীয় সংগঠনের সভাপতি বিশ্বম্ভর বসু। অভিযোগ করে বলেন রেশন দুর্নীতির সঙ্গে আমলাদের একাংশ যুক্ত। নাম না করে রেশন কেলেঙ্কারি সঙ্গে যুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে আঙ্গুল তোলেন। রেশন ব্যবস্থাকে ডিজিটালাই করলেও খাতাপত্র করার নির্দেশিকা আছে।এর ফলে ইন্সপেক্টর অর্থাৎ পরিদর্শক রাজ চলছে। গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাসের দাবি করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাকে কার্যকরী করার দাবি এবং আধার কার্ড, প্যান কার্ড,সহ অন্যান্য কাজের মাধ্যমে রেশন ডিলারদের আয় বৃদ্ধির ঘোষণা কে কার্যকরী করার দাবি করা হয়েছে। খাদ্যের গুণগত মান একেবারেই দেখা হচ্ছে না কোয়ালিটি কন্ট্রোল বিভাগ। গম না দিয়ে নিম্ন মানের আটা বিলি করতে বাধ্য করা হচ্ছে। প্রায়শই মেয়াদ উত্তীর্ণ আটা উপভোক্তাদের অমানবিকভাবে বিতরণ করানো হচ্ছে রেশন ডিলারদের মাধ্যমে। তার প্রতিবাদ জানানো হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী চান না কেউ রেশন থেকে বঞ্চিত হন। কিন্তু আমলাদের একাংশ প্রায়সই গ্রাহকদের কার্ড ব্লক করে দিচ্ছে।রাজ্য খাদ্য দপ্তরকে দেখানো হচ্ছে এর ফলে বেশ কিছু খাদ্য বাড়তি থেকে যাচ্ছে। দুয়ারী রেশন একটি অমানবিক কর্মসূচি। পরিকাঠামোহীন ভাবে এই কাজ জোরপূর্বক ডিলারদের দিয়ে করানো হচ্ছে।

এ বিষয়ে মামলা চলছে আদালতে। প্রতিনিয়ত সার্ভারের সমস্যা থাকার জন্য গ্রাহকরা এবং রেশন ডিলাররা হয়রানির শিকার হচ্ছেন। দুয়ারে রেশন দিতে গিয়ে সার্ভার না থাকলে মজুত মাল ফেরত আনতে হচ্ছে। যার ফলে বহন খরচ অনেক গুন বেড়ে যাচ্ছে। এই খরচ সরকার দিচ্ছে না। এছাড়াও দাবি থাকছে কমিশন বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত নিয়ম-নীতি অনুসরণ করা। কেন্দ্র সরকারের নির্দেশিকা আছে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করলে রেশন দেওয়ার কথা। কিন্তু এ রাজ্যে সেই ব্যবস্থা চালু নেই। এছাড়াও ভুতুড়ে মজুদ দিয়ে ডিলারদের সর্বশান্ত করছে। অনেক ডিলার আত্মহত্যা করেছে এবং অনেকে এই ব্যবসা থেকে সরে গেছে। এছাড়াও একাধিক দাবি পূরণ না হলে আগামী ১  এপ্রিল থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। এ বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন সার্ভারের পরিষেবা উন্নত করার চেষ্টা চলছে। খাদ্যের গুণগত মান তাও দেখার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে সরকার। বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন রাজ্য সরকারের সমস্ত ব্যাপারে দুর্নীতি চলছে রেশন তার থেকে বাদ নয়। এই সম্মেলন থেকে ১৬ জনের একটি বলিষ্ঠ জেলা কমিটি গঠন করা হলো। এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্বম্ভর বসু। এই কমিটির সভাপতি মধুসূদন দলাই সাধারণ সম্পাদক মদনমোহন দাস অধিকারী ও কোষাধ্যক্ষ প্রদীপ দিন্দা অন্যতম সম্পাদক জয়ন্ত ভৌমিক, দেবাঞ্জন পন্ডা, প্রদীপ মাইতি, সুশান্ত খাঁড়া, অরবিন্দ মান্না, দেবানন্দ দেব, অরুণাভ দে, মৃগাঙ্কা প্রধান, সহ ১৬ জন প্রতিনিধি নিয়ে কমিটি গঠন হয়। এছাড়াও রাজ্য কমিটি সদস্য দীপক শাসমল রয়েছেন। জেলা সম্পাদক মদনমোহন দাস অধিকারী বলেন সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে রেশন ডিলারদের দেখুক। তাদের বাঁচানোর চেষ্টা করুন তবেই গণ বন্টন ব্যবস্থা আরো শক্তিশালী হবে। দেবাঞ্জন কোনটা বলেন দুয়ারের রেশন বন্ধ করা হোক। সার্ভারকে শক্তিশালী না করলে রেশন ডিলারদের হয়রানি শিকার হতে হবে। সার্ভার শক্তিশালী করা হোক।

Related News

Also Read