Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

সাধারণ ধর্মঘটের সমর্থনে কাঁথিতে মিছিল পথসভা 

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শিল্প, কলকারখানা শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সি আই টি ইউ এবং বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলোর ডাকে ধর্মঘটের সমর্থনে কাঁথি সুকুমার সেনগুপ্ত ভবন থেকে একটি মিছিল কাঁথি শহর পরিক্রমা করে । মিছিলে দাবি উঠে কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি বাতিল করতে হবে , ৮ ঘন্টার অধিক সময় কাজ করানো যাবে না।শ্রমজীবী মানুষদের ১২ ঘন্টা ১৪ ঘন্টা খাটানো যাবে না । দৈনিক ৬০০ টাকা মজুরি,১০০ দিনের কাজ ২০০ দিন করতে হবে। স্মার্ট মিটার বসিয়ে সাধারণ মানুষ এবং ক্ষুদ্র প্রান্তিক চাষীদের আর্থিক ক্ষতি করা যাবেনা । কোটি কোটি সরকারি পদ খালি থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। শিল্পের নামে বেসরকারি উদ্যোগকে প্রশ্রয় দিচ্ছে। ফলে দেশীয় ক্ষুদ্র মাঝারি শিল্প মার খাচ্ছে।

বিশাল মিছিল কাঁথি শহর পরিক্রমা করে , পোস্ট অফিস মোড়ে পথসভায় বক্তব্য রাখেন, সি আই টি ইউ কাঁথি রিজিওনাল কমিটির সম্পাদক জয়দেব পন্ডা, শ্রমিক নেতা কানাই মুখার্জি ,প্রণব পন্ডা, বিশ্বনাথ রায়, ডব্লিউ বি এম এস আর ইউ জেলা সভাপতি মিঠুন চক্রবর্তী, এ আই টি ইউ সি নেতৃত্ব শেখ খলিল উদ্দিন ,সহ বিভিন্ন বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ব গন। মিছিলে নেতৃত্ব দেন মহিলা নেত্রী ভবানী বেরা, অর্ণব মাইতি, সুশান্ত ঘোষ,সভা পরিচালনা করেন দীপক প্রধান।

ক্যাপ

Related News

Also Read