পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে পাঁচ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন কাঁথি লোকসভার তৃণমূল মনোনীত প্রার্থী ও পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক।এই ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি কে রাজনৈতিক গুরু সম্মোধন করে নিজের হাতে দেওয়ালে তুলি টানার মাধ্যমে প্রচার শুরু করলেন।
এদিন দেবাশীষ পাহাড়ি বলেন এবার লোকসভা নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোটে তৃণমূলের কাঁথি লোকসভার প্রার্থী উত্তম বারিক কে জয়ী করার লক্ষ্যে আমরা কর্মীরা ঝাঁপিয়ে পড়ছি। প্রার্থী উত্তম বারিক বলেন মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নকে প্রতিটি পরিবারে পৌঁছে দিয়েছেন তাতে মানুষ তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দেবেন না। তিনি বলেন ভোট দিয়ে আমাকে জয়ী করা মানে মমতা ব্যানার্জি হাতকে মজবুত করা। দেয়াল লিখন কে ঘিরে বহু কর্মী সমর্থক উপস্থিত হন।

Post Views: 87





