Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

এবার ভোট টা ধর্মে নয়, কর্মের নামে দিন:অভিষেক

 

‘যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, তাদের আমি মনে করি রাজনৈতিক ভাবে তারা দেউলিয়া।’ ‘ এবার ভোট টা ধর্মে নয়, কর্মের নামে দিন। কোলাঘাট কেটিপিপি ময়দানে দলের জনসভায় তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ্বান জানালেন। সেই সাথে ঘোষনা এবার ক্ষমতায় এলেই কোলাঘাট-পাঁশকুড়ার মানুষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবেই । ঘোষনার পরেই হাততালিতে ফেড়ে পড়ে পুরো এলাকা।এই একটা ঘোষনাইপূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসে প্রার্থী অসীম মাজির জয় নিশ্চিত করে দিয়েছে বলছে জেলার রাজনৈতিক মহল।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পাঁশকুড়া ফুলের এলাকা । কয়েক হাজার মানুষ ফুল চাষের উপর নির্ভরশীল। এলাকার দীর্ঘদিন দাবি ছিল একটি ভালো হিমঘরের।ফুল বিক্রি না হলে চাষি ও ব্যবসায়ীদের কপালে ভাঁজ পড়ে।কারণ অবিক্রিত ফুলগুলি ফেলে দিতে হয় নদী বা খালে। অন্যদিকে কোলাঘাটবাসীদের দীর্ঘদিনের দাবি ছিলো নদের পাড় বাঁধ মেরামতি।এই দু’টি দাবি আগামী নতুন সরকারের প্রধান গুরুত্ব থাকবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কোলাঘাটের জনসভায়।

অভিষেক বলেন, ‘ আমি আপনাদের কিছু তথ্য দিয়েছি, তৃণমূলের সরকার বিগত পাঁচ বছরে কি করেছে। আমি আরও তথ্য আপনাদের দেব। কিন্তু বিজেপির যে নেতা কর্মীরা আপনাদের কাছে প্রচারের জন্য আসছে, এদের কাছে তথ্য চাইবেন না। ১২ বছর মোদির সরকারের ক্ষমতায় কোলাঘাটেত জন্য, পাঁশকুড়ার জন্য, কি কাজ এই বিজেপি সরকার করেছে?

Related News

Also Read