Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

।। বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস ।।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর পূর্ব বিধানসভার বারুইপুর ও জয়নগর ১ নম্বর ব্লকে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের শিল্যানাস হল । বারুইপুরের উত্তরভাগে এই প্রকল্পের সূচনা করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী।ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, সহ জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

বারুইপুর ব্লকের ৯টি পঞ্চায়েতের ৩৬টি জায়গায় ওভারহেড ট্যাঙ্ক করা হবে। সেই জায়গা থেকে পাইপ লাইনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে একটা করে ট্যাপ কানেকশন দেওয়া হবে। প্রায় ৫৫ লিটার পানীয় জল জন প্রতি দেওয়া হবে। এতে বারুইপুর ব্লকের ৫৬ হাজার ৮৮৭ জন মানুষ জলসংযোগ পাবেন।



এই ব্লকে এই কাজের জন্য ব্যয় হচ্ছে ২২৭ কোটি টাকা। অন্যদিকে, জয়নগর ১ নম্বর ব্লকের ৬টি পঞ্চায়েতের ২১টি জায়গায় ওভারহেড ট্যাঙ্ক করা হবে।

প্রকল্পের জন্য ব্যয় হচ্ছে প্রায় ১৪৪ কোটি টাকা। এতে ৩৪ হাজার ১৩৬ জন মানুষ জলসংযোগ পাবেন।

Related News