Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটকের প্রাণ বাঁচালো গ্রীন ভলেন্টিয়ার

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার স্টেশন ঘাটের কাছে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার করে প্রাণ বাঁচালো গ্রিন ভলেন্টিয়ার।

 

শনিবার দুপুরে স্টেশন ঘাটে সমুদ্রে নেমে স্নান করার সময় কলকাতা থেকে আসা এক পর্যটক তলিয়ে যেতে থাকে।ঘটনাটা নজরে আসতেই সমুদ্রে ঝাঁপ দিয়ে গ্রীন ভলেন্টিয়ার সেই পর্যটককে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে চিকিৎসায় সুস্থ করে তোলা হয়।

 

অভিযোগ সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেশ কিছু পর্যটক বেপরোয়া ভাবেই সমুদ্র স্নানে নামছে। এমনকি মদ্যপান করেও সমুদ্রে নামছে। যার কারনে সমুদ্রের তলিয়ে যায় পর্যটকেরা। তাদের নজরদারি করতে হিমশিম খেতে হয় পুলিশ, গ্রিন ভলেন্টিয়ার ও নুলিয়াদের।

Related News

Also Read