Select Language

[gtranslate]
২৪শে চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৭ই এপ্রিল, ২০২৬ )

রামনগরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

 

রামনগরে বিজেপির ফের ভাঙ্গন। বিজেপির লড়াকু নেত্রী তৃণমূলে যোগদান করলেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি সংগঠন মজবুত করতে জেলা, ব্লক ও পঞ্চায়েত স্তরে সাংগঠনিক বৈঠক ও কর্মশালা করছে। লক্ষ্য বুথভিত্তিক কমিটি সক্রিয় করা এবং কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ করে প্রচার কৌশল চূড়ান্ত করা।

রবিবার এই বৈঠকগুলিতে দলের নীতি ও কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশিকা দেওয়া হচ্ছে। এই দিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার রামনগর ২ ব্লকের কাদুয়া পঞ্চায়েতের মাইতি হাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরিকে জয়যুক্ত করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এই সাংগঠনিক বৈঠকে পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনিতা দাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অন্নপূর্ণা পাত্র। বর্তমান অনিতা দাস কাদুয়া পঞ্চায়েতের উপপ্রধান, এই উপ প্রধানের প্রতিদ্বন্দ্বী অন্নপূর্ণা পাত্র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।

তিনি বলেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর -২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ্ গিরি, কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নির্লিপ্ত মাইতি, কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অভিজিৎ পানিগ্রাহী, কাদুয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হৃষিকেশ সামন্ত, কাদুয়া অঞ্চলের উপ প্রধান অনিতা দাস সহ আঞ্চলিক নেতৃত্ববৃন্দ ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। এই যোগদান নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলেন বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। উন্নয়ন তৃণমূলের একমাত্র হাতিয়া। এই কারণে বিজেপি ছেড়ে এক এক করে তৃণমূলে চলে আসছে।

এই যোগদান নিয়ে বিজেপির মন্ডল সহ-সভাপতি মাধবেন্দ্র সাউ যোগদান নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন এতে বিজেপির সাংগঠনিকভাবে কোন ক্ষতি হবে না।

Related News

Also Read