Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

ভয়াবহ বাইক দুর্ঘটনায় , মৃত ১, আহত ২ 

পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লোহার পিলারে ভয়াবহ ধাক্কা দ্রুতগতির বাইকের। মন্দারমণি কোস্টাল থানা এলাকার জেলার অন্যতম পর্যটনকেন্দ্র শঙ্করপুর বিশ্ব বাংলা সৈকত সংলগ্ন মেরিন ড্রাইভ এর তাজপুর যাওয়ার রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও দুই বাইক আরোহী বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এদিন দুপুর দুটো নাগাদ একটি বাইকে করে তিন আরোহী তাজপুরে যাওয়ার সময় শঙ্করপুর বিশ্ব বাংলা সৈকত সংলগ্ন এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি লোহার পিলারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় চালকসহ দুই আরোহী রাস্তা ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে দ্রুত তাঁদের উদ্ধার করে বালিসাই বড়রসঙ্কুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি রামনগর থানার সাবিত্রাপুর গ্রামের বাসিন্দা অনাদি গিরি (১৯) নামের এক যুবক। বাকি দুই আরোহীর অবস্থা শঙ্কটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে বাইক চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা বোঝা যায়নি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার খবর সাবিত্রাপুর এ পৌঁছলে শোকের ছায়া নেমে আসে এলাকায় ও মৃতের পরিবারে।

Related News

Also Read