বুধবার পূর্ব মেদিনীপুর জেলা কিষান স্বরাজ সমিতির আয়োজনে কাজলা জনকল্যাণ সমিতি ও ডেভলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টারের সহযোগিতায় কাজলা জনকল্যাণ সমিতির প্রাঙ্গণে পূর্ব মেদিনীপুর জেলার ৮ টি ব্লকের প্রায় ৩৫০ জন কৃষক/ কৃষাণীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে সম্মলনের সূচনা হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিষান স্বরাজ সমিতির সভাপতি সুভাষচন্দ্র ঘোড়াই। সহ-সভাপতি প্রদীপ খাটুয়া, সদস্য শশধর গিরি। ডেভলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার এর পক্ষ থেকে সুব্রত কুন্ডু , শংকর আচার্য্য উদ্যান পালন বিভাগের আধিকারিক, দেশপ্রান ব্লক ও তীর্থঙ্কর চৌধুরী।
স্বাগত ভাষণে সমিতির সাধারণ সম্পাদক স্বপন পান্ডা তুলে ধরেন সুস্থায়ী চাষের প্রয়োজনীয় ও করণীয় দিক, কৃষিতে মহিলায়ন ও কৃষিজাত দ্রব্যের বাজারিকরণ এর উপর আলোকপাত করেন। উপরোক্ত বিষয় গুলি নিয়ে আলোচনা চক্রের মাধ্যেমে অংশ গ্রহণ কারীদের মতামত গ্রহণের মাধ্যমে । আগামী দিনের পরিকল্পনা ও দিক দর্শন তৈরী করা হয়।

সভার শেষে কিষান স্বরাজ সমিতির সভাপতি সুভাষ চন্দ্র ঘোড়াই সকলকে ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।






