Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

দেশপ্রাণ মহাবিদ্যালয়ে নবনির্মিত কমিউনিটি শৌচালয় ও কমনরুমের উদ্বোধন

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ মহাবিদ্যালয় জেলা পরিষদে আর্থিক সহায়তায় ১৪ লক্ষ ৮৫ হাজার ৬৮৫ টাকায় ব্যায়ে নবনির্মিত কমিউনিটি শৌচালয় এবং ছাত্র-ছাত্রীদের কমনরুমের উদ্বোধন হলো সোমবার। ফিতা কেটে শৌচালয় ও কমন রুমের শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক।

উপস্থিত ছিলেন কলেজ পরিচালন কমিটির সভাপতি জ্যোতির্ময় কর , অধ্যাপক সুবীর সামন্ত, নোটন শিং, ব্লক মেডিকেল অফিসার ডাক্তার আবু সুফিয়ান । দীর্ঘদিনের ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান করল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ।

জ্যোতির্ময় বাবু বলেন যে দেশপ্রাণ কলেজের ছাত্র-ছাত্রীদের এই উন্নত মানের কমিউনিটি টয়লেট এবং কমনরুম পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দিলেন এতে ছাত্র-ছাত্রীদের অনেকে উপকৃত হবে। এছাড়া ধন্যবাদ জানানো হয়েছে জেলা পরিষদের সভাধিপতি কে।

Related News

Also Read