Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

কাঁথিতে পথ দুর্ঘটনায় একসাথে মৃত্যু ৫ জনের:৪জন আশংকাজনক

বৃহস্পতিবার সাতসকালে নন্দকুমার দিঘা ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই এলাকার পাঁচজন। এছাড়াও আরো চারজন গুরুতর জখম অবস্থায় হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। এই দুর্ঘটনার জেরে শোকের ছায়া এলাকায় জুড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে দিল্লি থেকে ট্রেনে চেপে তমলুক স্টেশনে নেমে ওই যাত্রীরা একটি অটোয় চেপে কাঁথির দিকে আসছিলেন। পথে ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানার ইড়িঞ্চি ব্রিজের কাছে অটোটি দুর্ঘটনার কবলে পড়ে। মৃতরা সকলেই কাঁথি দু’নম্বর ব্লকের চালতি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ জানিয়েছে মৃতরা হল কাঁথির রঘুরামপুরে অটো চালক শেখ জাহাঙ্গীর আলি (৩২)। বাকী চার আত্মীয় পরিজন কাঁথির চালতি গ্রামের শেখ মতি ( ৪৬), তার মেয়ে মুনমুন খাতুন (১৯) , ফাসানা বিবি (২৯) ও হুমেরা বিবি (৩৫)। বুধবার পাঁচ জনের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে দিল্লি থেকে ট্রেনে করে একদল যাত্রী তমলুক রেল স্টেশনে নামেন। তাদের জন্য কাঁথির চালতি এলাকার একটি অটো আগে থেকেই স্টেশনে অপেক্ষা করছিল। যাত্রীরা নেমে ওই অটোতে চেপে কাঁথির চালতি এলাকায় ফিরছিল। ভোরের দিকে অটোটি যখন মারিশদা থানার ইড়িঞ্চি ব্রিজের কাছে পৌঁছে একাধিক বাম্পার পেরেছিল সেই সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রচন্ড গতিতে অটোর পেছনে ধাক্কা মারে। সেই ধাক্কা সামলাতে না পেরে অটোটি উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখে ধাক্কা খায়। এর জেরে যাত্রীরা দুমড়ে মুচড়ে যাওয়া অটোর ভেতরে আটকে পড়েন।

 

খবর পেয়েই মারিশদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর অটোর ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। সূত্রের খবর এই ঘটনায় ঘটনাস্থলেই অটোর চালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে গুরুতর জখম অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মারিশদা থানা সূত্রে জানা গেছে ইতিমধ্যেই ঘাতক গাড়ীটিকে আটক করা হয়েছে।

Related News

Also Read