ক্ষুদে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে শিক্ষকরা নিজেদের উদ্যোগে অগ্নি নির্বাপন ব্যাবস্থা করেছেন।এমন কি আগুন লাগলে কিংবা বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়লে কি ভাবে রক্ষা পাওয়া যায় তার প্রশিক্ষন দেওয়া হয়।সারা রাজ্যে মধ্যে একমাত্র চিরকুনপাদা প্রাথমিক বিদ্যালয়ে সম্ভব এই ধরনের ব্যাবস্থা আছে।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লক এলাকার মধ্যে পড়ে চিরকুনপাদা প্রাথমিক বিদ্যালয়।প্রায় ২০০ জন ক্ষুদে পড়ুয়ারা পড়াশুনা করে।বিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়েছেন পড়াশুনার পাশাপাশি এই বাচ্চাদের যেকোন দুর্ঘটনার মধ্যে নিজেদের রক্ষা করা যায় তার প্রশিক্ষন দেওয়া হয়।এর পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষকেরা নিজেরা নিজেদের অর্থ খরচ করে অগ্নি নির্বাপন ব্যাবস্থা গড়ে তুলেছেন।প্রতিটা রুমে এলার্মের ব্যাবস্থা আছে,যাতে আগুন লাগলে কিংবা বিদ্যুৎ লাইনে কোন বিপর্যয় হলে সতর্ক ঘন্টা বেজে যাবে।
বিদ্যালয়ের এই ব্যাবস্থায় খুশী ক্ষুদে পড়ুয়ার অভিভাবক-অভিভাবিকারা।তাঁরা বলেন বিদ্যালয়ের এই উদ্যোগ প্রশংসনীয়।সমস্ত বিদ্যালয়ে এই ধরনের ব্যাবস্থা রাখা হয় তার জন্যেও আবেদন জানিয়েছেন তাঁরা।






