Select Language

[gtranslate]
২৩শে ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ৮ই মার্চ, ২০২৬ )

‘হীরালাল সেন স্মৃতি স্বর্ণপদক’  পেলেন অভিনেতা বরুণ চন্দ

ইন্দ্রজিৎ আইচ :-  সোমবার ‘হীরালাল সেন স্মৃতি স্বর্ণপদক’ অর্পণ অনুষ্ঠান ও স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হল কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় ৷ ‘হীরালাল সেন’ স্মৃতি স্বর্ণ পদক পেলেন বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ ৷  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অরোরা ফ্লিম কর্পোরেশন আধিকারিক ও তথ্যচিত্র নির্মাতা অঞ্জন বোস, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম দে, চলচ্চিত্র পরিচালক ফ্রান্সিস রায়, ‘আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি’,ভারত এর সভাপতি বিজ্ঞানী ড. অরূপ মিত্র ও সহ-সভাপতি অধ্যাপক ড. বিমল কুমার থান্দার ও যুগ্ম সম্পাদক চন্দন সেন।
     সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন ও সঞ্চালনা করেন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার সভাপতি অমলেন্দু চৌধুরী। দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন এই প্রতিবেদক কে জানালেন আমি দীনেশচন্দ্র সেন এবং হীরালাল সেন এর চতুর্থ জেনারেশন। ২০১৮ সালে হীরালাল সেন স্বর্ণ পদক দিয়েছিলাম চিত্র পরিচালক তরুণ মজুমদার কে। ২০২৩ এ এই সন্মান পেয়েছেন পরিচালক সন্দীপ রায় ও বাংলাদেশ এর পরিচালক কুন্তল বড়ুয়া। এবার পেলেন জনপ্রিয় অভিনেতা বরুণ চন্দ। আমরা চাই হীরালাল সেন এর নামে একটা রাস্তা হোক এবং তার একটা মূর্তি স্থাপন হোক।মঞ্চে সকল অতিথিরা হীরালাল সেন এর কর্ম জীবন ও তার চলচ্চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বরুণ চন্দ বলেন আমি আজ এই হীরালাল সেন স্বর্ণ পদক পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি এই সন্মান পেয়ে গর্বিত হলাম
এবং সবাই কে আমার প্রণাম,
শুভেচ্ছা ও অভিনন্দন জানাই

Related News

Also Read