Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ পত্র পেশ করে ভালো করেছে: অধ্যক্ষ

 

 প্রদীপ কুমার সিংহ

রবিবার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে আর্জেন্টিনার তারকা ফুটবল খেলোয়া মেসি এসেছিল কিন্তু সেই দিন স্টেডিয়ামে বিশাল বিশৃঙ্খলা হয়েছিল যার ফলে বহু দর্শক মেসিকে দেখতে পাইনি তার জন্য স্টেডিয়াম মাঠে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।

দর্শকদের ধারণা সেই সময় ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সহ ভিআইপিরা মেসিকে এমন করে ঘিরে ধরেছিল যার ফলে দর্শকরা মেসিকে দেখতে পাইনি , তাই নিয়ে স্টেডিয়ামে বিশৃঙ্খলা হয় স্টেডিয়ামে কিছু জিনিস ভাঙচুর করে দর্শকরা। বেশিরভাগ দর্শকই মনে করেছিল ভিআইপিদের জন্য আজকের মেসিকে দেখার থেকে বঞ্চিত হয়েছে। বিশেষ করে মন্ত্রীদের সম্বন্ধে সোশ্যাল মিডিয়া বহু মানুষ ক্ষভ প্রকাশ করে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস দমকল মন্ত্রী সুজিত বসু সম্বন্ধে। কলকাতা হাইকোর্টে এ নিয়ে জনস্বার্থ মামলা ও হয়।তাই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র পেশ করেন সেই সম্বন্ধে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অধ্যক্ষ বিমানকে বন্দ্যোপাধ্যায় সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন অরূপ বিশ্বাস ঠিক কাজ করেছেন। মঙ্গলবার বারুইপুরে পশ্চিমবাংলায় ১৫ বছর তৃণমূল কংগ্রেসের কুর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী যে পাঁচালী ঘোষণা উন্নয়নের পাঁচালী ঘোষণা করেছিল তার পরিপ্রেক্ষিতে এক বিশাল শোভাযাত্রা সহকারে মিছিল হয়। সেখানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘোড়ার গাড়ি করে সেই মিছিলে অংশগ্রহণ করে। বিমান বন্দ্যোপাধ্যায় ছাড়া দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পৌরসভার উপ পৌর পিতা গৌতম দাস বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা পৌর মাতা গণ এবং বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের নটি পঞ্চায়েতে প্রধান, উপপাদন সহ প্রায় হাজার খানের তৃণমূল সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করে। মিছিলের স্লোগান ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজে বিভিন্ন ধরনের প্রকল্পের উন্নয়ন নিয়ে। বারুইপুর সোনার তরী থেকে মিছিলটি শুরু হয় বৈকাল ৪ ঘটিকায় তা বারুইপুর রবীন্দ্র ভবন ইউনিয়ন মাঠে তা শেষ হয় বৈকাল সাড়ে ৫টায়। এই মিছিলে প্রায় কুড়িটি টোটো গাড়িতে ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন প্রকল্প উন্নয়নের পাঁচালী গান বাজে।

Related News

Also Read