Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

ফাঁকা বাড়ি,সাফ করলো নিশি কুটুম্বরা

প্রদীপ কুমার সিংহ

 

শাশুড়ি মারা গেছেন তাই দেশের বাড়ি গিয়েছিল বাড়ি ফাঁকা করে। বাড়িতে এসে দেখে চারটে দরজা তালা ভাঙ্গা আলমারীর লক ভাঙ্গা সোনার গহনা ও নগদ টাকার কিছুই নেই বাড়িতে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তগত বারুইপুরপৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া নিতাই মন্ডলের বাড়িতে।

নিতাই মন্ডল সাংবাদিককে জানান শাশুড়ি মারা গিয়েছেন । তার কাজের জন্য শ্বশুরবাড়ি গিয়েছিলেন শুক্রবারে। বাড়ির ৪ টি তালা ভেঙে আলমারিতে শাশুড়ির নিয়ম ভঙ্গ কাজের জন্য রাখা ছিল নগদ ৬০ হাজার টাকা। শনিবার সকালে বাড়িতে ফিরে মাথায় হাত নিতাইবাবুর। ঘরের সদর দরজার চারটি তালা ভাঙা। এমনকী,ভিতরে ঘরের দরজার লক ভেঙে আলমারি ও শোকেসের জিনিস পত্র লন্ডভন্ড করেছে দুষ্কৃতীরা। নিতাই বাবু বলেন, ১১ সেট সোনার কানের দুল, ২টো সোনার চেন সহ লক্ষধিক টাকার সোনার গয়না উধাও সেই সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা প্রায় ৭ ভরীর মতো সোনার গহনা খোয়া যায়। নিতাই বাবু এই মর্মে বারুইপুর থানায় লিখিত অভিযোগ করছেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ নিতাই বাবুর বাড়িতে আসে সমস্ত কিছু খতিয়ে দেখে । সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে ।

Related News

Also Read