Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কাঁথিতে মহিলা স্বাবলম্বী সম্মেলন

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে জেলা মহিলা মোর্চার আয়োজনে মহিলা স্বাবলম্বী সম্মেলন অনুষ্ঠিত হলো।

 

এই মহিলা মোর্চার সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ, বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি সোমনাথ রায়, সহ সভাপতি অসীম মিশ্র, সহ সভানেত্রী সুতপা চক্রবর্তী ও মুনমুন দাস, মহিলা মোর্চার কনভেনর মিঠু মল্লিক, মহিলা মোর্চার সাধারণ সম্পাদক তনুশ্রী প্রামাণিক ও মালতী মহাপাত্র, কাঁথি সাংগঠনিক জেলার ইনচার্জ গৌরি শংকর অধিকারী, কাঁথি সাংগঠনিক জেলার জেলা সম্পাদক ভাবেন্দু পাত্র , কাঁথি নগর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী শম্পা বেরা সহ অন্যান্য কাঁথি সাংগঠনিক জেলার ও কাঁথি নগর মণ্ডলের সকল মহিলা নেতৃত্ব।

রাজ্য বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে প্রকল্পগুলিকে কটাক্ষ করে। যুব সাথী প্রকল্প কে তীব্র সমালোচনা করে বলেন এই দুর্নীতিগ্রস্ত সরকার আর চলবে না। এর বদল চাই। তিনি আরো বলেন আমরা অনুদান দিতে চাই না আমরা চাকরি দিব। যুবক যুবতীরা চাকরি পাবে। মায়েরা স্বপ্ন দেখেন স্বনির্ভর হবেন। আমরা মহিলাদের স্বনির্ভর করে তুলবো। এই সরকার প্রকল্পগুলিকে কোথাও না কোথাও আটকে রেখেছে। আমরা সেই প্রকল্পগুলোকে চালু করে আপনাদের স্বনির্ভর করবো। পাশাপাশি ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার তীব্র সমালোচনা করেন। ফলের কাছে আবেদন জানান এই সরকারের বদলের জন্য। তিনি বলেন এই সরকার মহিলাদের কোন দিশা দেখাতে পারেননি। যে কারণে ভান্ডার বাড়াচ্ছেন। আমাদের উদ্দেশ্য মহিলাদের স্বনির্ভর করবো। ভাত দিব, ভাতাও দেবো।মহিলাদের সম্মান দেবো, মর্যাদা দেব। মহিলাদের পাশে আমাদের সরকার থাকবে, দলও থাকবে।একে একে কান্দুনি থেকে আজ পর্যন্ত মহিলাদের নির্যাতন তালিকা তুলে ধরেন। তিনি কটাক্ষ করে বলেন মমতার মধ্যে মমত্ব বোধ নেই।

Related News

Also Read