Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

গোপালচকে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান শিবির

কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত দেশপ্রান ব্লকের দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালচক সরোজিনী শিক্ষা নিকেতনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান শিবির অনুষ্ঠিত হয় ।

কাজলা জনকল্যাণ সমিতি, পরিচালনায়, গোপালচক সরোজিনী শিক্ষা নিকেতন ব্যবস্থাপনায়, কলকাতার ভিশন আর এস ল্যাব থেকে অভিজ্ঞ ডাক্তারদের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরে ২৭৬ জন চক্ষু পরীক্ষা করান,তার মধ্যে ২১৩ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং ছানি ধরা পড়ে ৪৮ জনের, যাদের ছানি ধরা পড়েছে তাদেরকে চৈতন্যপুর চক্ষু হাসপাতাল থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হবে ।

এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কেশবচন্দ্র পাহাড়ী এবং পঞ্চায়েত সদস্যা সুপ্রীতি মিশ্র , কাজলা জনকল্যাণ সমিতির ডাক্তার সলিল দত্ত , শিক্ষা কোঅর্ডিনেট জয়ন্ত পন্ডা এবং সুপারভাইজার মৌটুসী জানা।

Related News

Also Read