Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। কাকুরগাছিতে “গোদরেজ ইন্টারিও”র নতুন শোরুম ।।

ইন্দ্রজিৎ আইচ:-কাকুরগাছীর একেবারে মুখে গোদরেজ ইন্টারিও পথ চলা শুরু হয়েছিল ছয় বছর হলো।
৬৭০০ স্কোয়ার ফুটের এই শোরুম একবারে নতুন ভাবে সাজানো হয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যাবে, মন ভালো হয়ে যাবে।

আজ এই নতুন ভাবে সাজানো এই শোরুমের উদ্বোধন করেন প্রিয়াঙ্কা সরকার।

উপস্থিত ছিলেন এই শোরুমের মালিক ইন্দ্রজিৎ নাগ, ইন্দ্রনীল নাগ এবং গোদরেজ ইন্টারিও-র হেড অভিক মুখোপাধ্যায় ও গোদরেজ ইন্টারিও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুবোধ মেহেতা।

প্রদীপ জ্বালিয়ে সকলেই এই নতুন ঝা চকচকে শোরুমের উদ্বোধন করেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বলেন গোদরেজ ইন্টারিওর সব ফার্নিচার আমার ভীষণ প্রিয়।

আমি খুব ভরসা করি তাদের ফার্নিচার আর তাদের মডিউলার কিচিনের ওপর। এতো সুন্দর ডিজাইন, এত সুন্দর রং অসাধারণ সাজসজ্জা যা যে কোনো ব্যক্তির মন ভরাবে।

কাকুরগাছীর গোদরেজ ইন্টারিওর কর্ণধার ইন্দ্রজিৎ নাগ জানালেন আমরা বাড়ি বা ফ্লাট এর ক্ষেত্রে রুম প্লেনার এ ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আমাদের বিভিন্ন ফার্নিচার এর ক্ষেত্রে নানা ছাড় দেওয়া হয়। সামনেই শারদ উৎসব।

সেই উপলক্ষে পূর্ব কলকাতার এই শোরুমে
অনেক নতুন ধরনের ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে। আশা করাই যায় যারা ঘর সাজাতে ভালোবাসেন নিজের মতন করে তারা কাকুরগাছীর এই গোদরেজ ইন্টারিও তে এলে নিরাশ হবেন না

Related News

Also Read