ডিস্ট্রিক্ট হ্যান্ডলুম এক্সপো ২০২৬- এর প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে উদ্বোধন হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। দ্বিতীয় বর্ষের এই মেলা উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি সুভাষিনী কর।

উপস্থিত ছিলেন জেলাপরিষদ এর শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, বিদুৎ কর্মাধ্যক্ষ সুতপা পয়ড়্যা, বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস, নারী ও শিশু কল্যান কর্মাধ্যক্ষ মামনী জানা, জেলা তাঁত বস্ত্র শিল্প আধিকারিক মনিমালা হাঁসদা,প্রাক্তন শিক্ষিকা মঞ্জুলা মাইতি, কাঁথি মহকুমা তাঁত ও বস্ত্র শিল্প উন্নয়ন আধিকারিক বাদল বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী ও সমাপ্তি সঙ্গীত পরিবেশন করে আয়ুশী গিরি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদ এর খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাসমহাপাত্র।
এই প্রদর্শনী ও মেলাতে বিভিন্ন জেলার তাঁত শিল্পিরা ২৩টি বিক্রয় স্টল নিয়ে হাজির হয়েছেন। এই মেলা সকাল ১১টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত খোলা থাকবে, চলবে ১ ফেব্রুয়ারী পর্যন্ত।





