কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, নয়া দিল্লির অর্থ আনুকুল্যে আজ হেড়িঁয়ার- কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে একটি এক দিবসীয় জাতীয় পর্যায়ের সেমিনার আয়োজিত হয়। সেমিনারের আলোচনার বিষয় ছিল-“ভারতীয় জ্ঞান পরম্পরার সার্বজনীনতা”। সেমিনার শুরুতে মহাবিদ্যালয় এর ভূমি দাতা পরিবারের বিক্রম কিশোর সাউয়ের আবক্ষ মূর্তি ও মহাবিদ্যালয় এর প্রথম চেয়ারম্যান প্রাক্তন সাংসদ ড. নিতিশ সেনগুপ্ত মহাশয়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়।
এরপর ছাত্রছাত্রীদের দ্বারা মঙ্গলাচরণ হয়, অতিথিগণ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেমিনারের শুভ সূচনা করেন। রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানের কুলগীত, রাষ্ট্রীয় সংগীত ও স্বাগত সংগীত পরিবেশন হয়। সকল অতিথিদের স্বাগত জানান মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড. ব্রজেন্দ্র কুমার সিংদেব মহাশয়। আজকের এই সেমিনারে সভাপতিত্ব করেন মহাবিদ্যালযের পরিচালন সমিতির চেয়ারম্যান কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কুলসচিব প্রফেসর রঞ্জিত কুমার বর্মন মহাশয়, উপস্থিত ছিলেন মহাবিদ্যালয় এর প্রাক্তন চেয়ারম্যান, পুরীর শ্রী জগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর কিশোরচন্দ্র পাড়ি মহাশয়, মুখ্য অতিথি ছিলেন ড. দুর্গা প্রসাদ দাস মহাপাত্র মহাশয় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, শ্রী সদা শিব পরিসর, পুরি।
এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন কলকাতা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় এর সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. নারায়ণ দাস মহাশয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় শ্রী সদাশিব পরিসর এর বেদান্ত বিভাগীয় প্রধান প্রো: শম্ভুনাথ মাহালিক, ছিলেন এই মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. দেবিপদ রথ মহাশয়। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বহু বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও গবেষক ব্যক্তিবর্গ অনলাইন ও অফলাইনে তাদের গবেষণা পত্র পাঠ করেন ও অংশ নেন। আজকে মহাবিদ্যালয়ে দেড়শতাধিক শিক্ষক, গবেষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। মহাবিদ্যালয় এর সকল অধ্যাপক, শিক্ষা কর্মী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এই সেমিনার সাফল্যমন্ডিত হয়।
সঞ্চালনা করেন সেমিনার কনভেনর মহাবিদ্যালয়ের বেদান্ত বিভাগের অধ্যাপক ড. দয়ানন্দ পানিগ্রাহী এবং ব্যাকরন বিভাগীয় প্রধান ড. সংকর্ষণ পন্ডা ও সাহিত্য বিভাগের ড. নৃসিংহনাথ গুরু মহাশয়। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আই. কিউ. এ. সি. কোর্ডিনেটর অধ্যাপক ড. কিংশুক সাহা।





