Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। ছেলে নিখোঁজঃছবি নিয়ে রাস্তায় প্রতিবন্ধী বাবা ।।

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘা ও মান্দারমনিতে বিভিন্ন দোকান ছুঁয়ে ছুঁয়ে
এক পায়ে ভর দিয়ে এক মধ্য বয়সী প্রতিবন্ধী ব্যাক্তি হেঁটে চলেছে রাস্তায়।হাতে ছেলের ছবি, চোখে জল। গত সপ্তাহ থেকে খুঁজে পাচ্ছেন না নিজের ছোট ছেলেকে।ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন এই ব্যাক্তি।কিন্তু কোন খোঁজ নেই ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দক্ষিণ সিতলার চাউলখোলার বাসিন্দা নন্দকুমার শ্যামল।এই প্রতিবন্ধী ব্যাক্তির ছেলে শঙ্কর শ্যামল (১৯)। মন্দারমনিতে এক হোটেলে বয়ের এর কাজ করতো।গত মঙ্গলবার থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় শংকর।


নিখোঁজ শঙ্কর শ্যমলের প্রতিবন্ধী বাবা জানালেন গত ২০১৫-১৬ সালে তার বড় ছেলেও একই ভাবে হারিয়ে যায়। আজও সেই ছেলের কোন খোঁজ নেই ।এবার নিখোঁজ হল ছোট ছেলেও।জানিয়েছেন রামনগর থানায় ও মান্দারমনি থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপশি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নন্দকুমার শ্যামল। বিগত কয়েক বছর আগে বড় ছেলেকে হারিয়ে ফেলেছেন তিনি ।তার খোঁজ পাওয়া যায়নি । সেই যন্ত্রনার রেশ কাটতে না কাটতে ছোট ছেলের জীবনেও একই ঘটনায় রহস্য দেখছেন নন্দকুমার বাবু ।



বলেন ছোট ছেলেকে অবলম্বন করে জীবনের বাকীটা বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন।কিন্তু সেই ছেলেকে হারিয়ে পাগলের দশা নন্দকুমার শ্যামলের।প্রসংগত শংকর শ্যামল বিবাহিত। তার কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে।

Related News

Also Read