Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। ফোনে কটুক্তিঃশুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ কোলাঘাটে ।।

এবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ দায়ের হল । পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের পরিষদের পক্ষ থেকে কোলাঘাট থানায় এফআইআর দায়ের করা হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।



জানা গেছে শুক্রবার সন্ধ্যায় তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি প্রসেনজিৎ দের নেতৃত্বে কোলাঘাট থানায় এফআইআর দায়ের করা হয়। মূলত অভিযোগ গত ১৪ই নভেম্বর শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এবং এই হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠানোকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী একাধিক কটুক্তি মন্তব্য করেন বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের।



প্রসঙ্গত এই ম্যাসেজ পাঠানোকে কেন্দ্র করে গতকালই তমলুকে সাইবার ক্রাইমে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা আজ তৃণমূল ছাত্রপরিষদের পক্ষ আজ সন্ধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেনজিৎ দে নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোলাঘাট থানায় পাল্টা এফ আই আর দায়ের করে।তৃণমূলের অভিযোগ তাদের শুভেচ্ছা বার্তা পাঠানোর পর একাধিক কটুক্তি করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।

Related News

Also Read