Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

ইসকন  আউটপোস্ট কাঁথির প্রতিষ্ঠার বর্ষপূর্তি অনুষ্ঠান

ইসকনের কাঁথি আউটপোস্টের প্রতিষ্ঠার ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান মহাসমারোহে হল। এই উপলক্ষে সোমবার শ্রীকৃষ্ণের লীলা মহিমা বিষয়ক শিশুদের অঙ্কন প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় অধিবাস হয়।মঙ্গলবার সকাল থেকে নৃসিংহ যজ্ঞ হয়। পাশাপাশি সকাল থেকে নাম সংকীর্তন প্রচার, সাধন, ভজন ইত্যাদি কর্মকাণ্ড চলে। উপস্থিত ছিলেন ভগবত কীর্তন দাস ব্রহ্মচারী, দীঘা ইসকনের প্রেসিডেন্ট গোপীপ্রিয় গোপাল দাস ব্রহ্মচারী, শচী গোপাল দাস ব্রহ্মচারী, মায়াপুর ইসকনের রিজনাল ডাইরেক্টর পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রমুখ।পদ্মনেত্র দাস ব্রহ্মচারী বীর্য হরি কথা শোনান। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, প্রাক্তন পৌর প্রধান সুবল কুমার মান্না সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।  দুপুরে মহাপ্রসাদ বিতরণ হয়।

সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও  নাটক পরিবেশিত হয়। ইসকনের কাঁথি আউটপোস্টের পক্ষ থেকে জানানো হয় এই ভুসম্পত্তি   নিকুঞ্জ বিহারী সামন্ত ও জগতারিণী সামন্ত দান করেছিলেন ২০২৩ সালে। তাঁদের আবেদন ছিল তার একমাত্র প্রয়াত পুত্র দেবজ্যোতি সামন্ত এর জন্মদিন ১৭ ডিসেম্বর এই মন্দির প্রতিষ্ঠা হোক। তাঁদের আবেদন অনুসারে ১৭ ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। সেইমতো এবছর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

Related News

Also Read