Select Language

[gtranslate]
৫ই বৈশাখ, ১৪৩৩ শনিবার ( ১৮ই এপ্রিল, ২০২৬ )

বিজেপির দক্ষিণ কাঁথি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

 

দলীয় সংগঠনকে মজবুত করতে ও নির্বাচনী কাজকর্মকে সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন হলো। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী।

উপস্থিত ছিলেন জেলা সভাপতি সোমনাথ রায়, দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, দক্ষিণ কাঁথি বিধানসভার কনভেনর নিলেশ মন্ডল, জেলা সহ সভাপতি অসীম মিশ্র, ধীরেন্দ্র নাথ পাত্র, তাপস দোলাই, মণ্ডল সভাপতি উমেশ প্রধান সহ কাঁথি সাংগঠনিক জেলার ও দক্ষিণ কাঁথি বিধানসভার সকল নেতৃত্ব বৃন্দ।

কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায় বলেন রাজ্যের নির্দেশক্রমে এই কার্যালয়ের উদ্বোধন হলো। এখান থেকে সূচারুভাবে নির্বাচনী কাজকর্ম পরিচালনা করার লক্ষ্যে এই কার্যালয়ের উদ্বোধন হলো। দক্ষিণ কাঁথি বিধানসভার কনভেনার নিলেশ মন্ডল বলেন এই কার্যালয় থেকে নির্বাচন পরিচালনা হবে। কর্মীদের সঙ্গে নিবি যোগাযোগ রক্ষার লক্ষ্যে কার্যালয় এর উদ্বোধন হলো। তিনি আশাবাদী আগামী ৪ মে কার্যালয় বিজয় উৎসব পালিত হবে।

Related News

Also Read