প্রদীপ কুমার সিংহ
সি পি আই এম এল লিবারেশন পার্টির পক্ষ থেকে জেলার সম্মেলন হল রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ ২৪ পরগনা ক্রিয়া অ্যাসোসিয়েশনের ভবনে। এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন সি পি আই এম এল এ সর্বভারতীয় পলিট ব্যুরো নেতা কার্তিক পাল সহ দক্ষিণ ২৪ পরগনা এই পার্টি সভাপতি সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ। এই সম্মেলন শুরু হয় সকাল দশটার সময় তা চলে বিকাল ৫ টা পর্যন্ত। মূলত এই সম্মেলনে আলোচনা হয় খাদ্য আন্দোলনে সময় মানুষ কিভাবে শহীদ হয়েছিল সেইসঙ্গে ভারতে নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় যে এস আই আর করার চেষ্টা করছে তার প্রতিবাদে মুখরিত হয় নেতারা। ভোটার তালিকা ভুতুড়ে ভোটারের নাম নিয়ে নির্বাচন কমিশন যে দায়ী তার বিরুদ্ধে প্রতিবাদ করা সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যে বাংলার কথা বলার বাঙ্গালীদের অত্যাচারে বিরুদ্ধে আলোচনা হয়। আগামী নভেম্বর মাসে রাজ্য সম্মেলন হবে পলিট ব্যুরোর নেতা কার্তিক পাল বলেন। সেই সঙ্গে আরো বলেন সারা ভারতবর্ষে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যে অত্যাচার চালাচ্ছে প্রতিটা রাজ্যের দমন পিরণ করে নিজেদের অধীনে নিয়ে যাওয়ার আবার পরিকল্পনা নিয়েছে, সংসদে যে বিল নিয়ে এসেছে ৩০ দিন জেল খাটার পর মুখ্যমন্ত্রী মন্ত্রী ও প্রধানমন্ত্রী সেই পথ হারাবেন তার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে তারা পথে নামবে। এই বিল কিছুতেই মানা সম্ভব নয়। বিজেপি পরিচালিত রাজ্য গুলি তে যে প্রধানমন্ত্রী বিরুদ্ধে কথা বললে তার পিছনে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ,ED লাগিয়ে দিচ্ছে। যেকোনো প্রকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার বিরুদ্ধে কোন বিরোধী রাজনৈতিক নেতা কথা বলতে পারবে না তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অধীন সিবিআই লেলিয়ে দেওয়া হয়। আগামী ১লা সেপ্টেম্বর ধর্মতলায় বামফ্রন্টের সঙ্গে মিছিল ও ধিক্কারের ডাক দেয়। দুপুর দুটোর সময় ধর্মতলায় সমাবেশে হবে খাদ্য আন্দোলন ও স্টুডেন্ট আন্দোলনে সমর্থনে। রাজ্য সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর বারুইপুর হাসপাতাল সামনে থেকে বারুইপুর রেলগেট হয়ে থানা হয়ে বারুইপুর রেল ময়দান পর্যন্ত একটি মিছিল করে এই রাজনৈতিক পার্টির পক্ষ থেকে। প্রায় দু কিলোমিটার রাস্তা পদব্রজে মিছিল করে।





