Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

তমলুকের হাসপাতাল মোড়ে ড্রেনে পড়ে থাকা মানসিক ভারসামহীন বৃদ্ধার কাছ থেকে উদ্ধার হল ৬৪ হাজার পনেরো টাকা।


পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের হাসপাতাল মোড়ের ধারে একটি ড্রেনে পড়েছিলেন এক মানসিক ভারসামহীন বৃদ্ধা, শহরের টোটো চালকদের কয়েকজন হঠাৎই ড্রেনে পড়ে থাকা ওই বৃদ্ধাকে দেখতে পান।

তারা দেখেন ওই বৃদ্ধা ড্রেনে গলা অব্দি ডুবে রয়েছেন, তড়িঘড়ি ওই বৃদ্ধাকে তুলে আনার সময় লক্ষ করেন বৃদ্ধর শরীরে কোন কাপড় নেই, টোটো থেকে কাপড় নিয়ে বৃদ্ধাকে পড়িয়ে তারা বাড়ি যান এবং ফিরে এসে দেখেন দেহের সাথে জড়ানো কাপড়ে প্রচুর টাকা রয়েছে, তারা পুলিশে খবর জানে এবং গুনে দেখেন সেখানে ৬৪ হাজার ১৫ টাকা রয়েছে। তাদের এখন একটাই দাবি এই বৃদ্ধাকে প্রশাসন তুলে নিয়ে গিয়ে কোন বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করুক।

Related News

Also Read