Select Language

[gtranslate]
২রা পৌষ, ১৪৩২ বুধবার ( ১৭ই ডিসেম্বর, ২০২৫ )

শতবর্ষ উদযাপন রামনগরের খোলাবেড়্যা সমবায় সমিতির

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের খোলাবেড়্যা সমবায় সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান পালিত হল সাড়ম্বরে ও রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে।

বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর একটি চিত্তাকর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সমিতির সদস্য—সবাই উৎসাহে সামিল হন।

 

দিনের অন্যতম আকর্ষণ ছিল রক্তদান শিবির। পাশাপাশি “সবুজ বাঁচাও” বার্তা তুলে ধরে চারা গাছ বিলি করা হয় স্থানীয়দের মধ্যে। পরিবেশ রক্ষার এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।

এই বিশেষ দিনে সমবায় সমিতির ডাইরেক্টর কেদার গিরি আবেগঘন ভাষণে জানান “তিল তিল করে গড়ে ওঠা এই সমবায় আজ শতবর্ষে পদার্পণ করল। গ্রামের অসংখ্য মানুষের আন্তরিক অবদানেই এই সমিতির ভিত্তি মজবুত হয়েছে। সমবায় হল গ্রামীণ অর্থনীতির মূল স্তম্ভ। এই সমিতির মাধ্যমে বহু মানুষের আর্থ-সামাজিক উন্নতি ঘটেছে। আমরা গ্রামের মানুষের কাছে কৃতজ্ঞ ও দায়বদ্ধ।”

Related News

Also Read